
নীরেশ ভৌমিক : গাইঘাটা ব্লকের সুটিয়া অঞ্চলের পাঁচপোঁতা গ্রামের পূর্ব বারাসাত সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গত ১৩ জুন এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। স্বাধীন-ভারতের ঐতিহ্যবাহী এবং প্রথম সার প্রস্তুতকারী সমবায়, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO)

আয়োজিত এদিনের কৃষি বিষয়ক আলোচনা সভায় সমিতির সদস্য এলেকার বিভিন্ন গ্রামের ৮২ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। সভায় সমবায় সমিতির অন্যতম কর্নধার অমল বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ইফকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক এবং বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডি,এ,পি (তরল সার) কৃষিজমিতে ও ফসলে ব্যবহারের গুণাগুণ ও প্রয়োগ পদ্ধতি স্ব-বিস্তারে কৃষকদের সামনে তুলে ধরেন।

সেই সঙ্গে ইফকোর অন্যতম ও বিশেষ প্রয়োজনীয় সার সাগরিকা বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ সহ বিভিন্ন কীটনাশকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশদভাবে সভায় উপস্থিত কষকদের উদ্দেশ্যে ব্যক্ত করেন। এদিনের কৃষি আলোচনাচক্রে উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।



















Leave a Reply