নীরেশ ভৌমিক : দু’বছর সাড়ে চার মাস বিডিও’র দায়িত্ব পালন করে গত ১৩ মার্চ বদলি হলেন গাইঘাটার কর্মদ্যোগী বিডিও নীলাদ্রি সরকার। গত ১১ মার্চ গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিদায়ী বিডিও নীলাদ্রি বাবুকে মানপত্র ও নানা উপহারের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

পরদিন ব্লকের কর্মীগণ বিডিও শ্রী সরকারকে অশ্রুসিক্ত নয়নে ও নানা উপহারে বিদায় জানান। সকলেই কার্যকালে ব্লকের সার্বিক উন্নয়নে বিডিও নীলাদ্রি বাবুর ভূমিকার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। জানা যায় বিদায়ী বিডিও নীলাদ্রি বাবুর পদোন্নতি হয়েছে।

তিনি উত্তরবঙ্গের কোচবিহার সদরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে যোগ দেবেন। অন্যদিকে ১২ মার্চ ব্লকে আসেন নবাগত বিডিও শুভজিৎ জানা। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ ও নিরুপম রায় বিডিও শ্রী জানাকে পুষ্পস্তবকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন।

শুভজিৎ বাবু বিডিও নীলাদ্রি সরকার ও জয়েন্ট বিডিও ময়ূখ ব্যানার্জীর সাথেও সাক্ষাৎ করেন এবং ব্লক কার্যালয়ের বিভিন্ন দফতর ঘুরে দেখেন। তারুণ্যে ভরপুর বিডিও শ্রী জানা রানাঘাট- ২ ব্লক থেকে গাইঘাটায় আসছেন বলে জানা গিয়েছে।
















Leave a Reply