চাঁদপাড়ায় বন্ধন কোন্নগর এর লিটারেসি প্রোগ্রামে দারুণ সাড়া

সমর বিশ্বাস : বিগত বছরের ন্যায় এবারও বন্ধন কোন্নগর ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এর আয়োজন করে। গত ১১ মার্চ চাঁদপাড়ার দেবাঙ্গন অনুষ্ঠান গৃহে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে

আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক ও বিশিষ্ট সমাজকর্মী অভিজিৎ কুমার বিশ্বাস ও উত্তম লোধ,

পরে আসেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, বন্ধন ব্যাংকের শেকাটি শাখার শাখা প্রবন্ধক দেবাশিস গুহ ও সমীর চক্রবর্তী। ছিলেন বন্ধন কোন্নগর এর অন্যতম আধিকারিক অমিত কুমার বণিক, গৌতম ঘোড়ুই, সুশান্ত মুখার্জী প্রমুখ।

আয়োজক বন্ধন কোন্নগর এর চাঁদপাড়া শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পিন্টু ধারা উপস্থিত সকলকে স্বাগত জানান। সহকর্মীগণ সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে ব্যাংকের বিভিন্ন প্রকল্প গ্রাম-গঞ্জের সাধারণ মানুষজন বিশেষ করে মহিলাদের সামনে তুলে ধরে তাদেরকে স্বনির্ভর করে তোলার এবং সেই সঙ্গে গ্রাম বাংলার পিছিয়ে পড়া সমাজের মানুষজনের আর্থ সামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে বন্ধন কোন্নগর এর নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান।

উদ্যোক্তারা এদিন যে সমস্ত মহিলাগণ বন্ধন কোন্নগর এর বিভিন্ন প্রকল্পকে সার্থক করে তুলতে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তাঁদেরকে বিশিষ্টজনদের হাত দিয়ে শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এদিনের অনুষ্ঠানে ছোট্ট নন্দিনী সরকার এর কন্ঠে কবিগুরুর কবিতা আবৃত্তি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। এদিনের কর্মসূচীতে উপস্থিত উপভোক্তা ও বন্ধন এর কর্মীগণের মধ্যে বেশ উৎসাহ- উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *