ঠাকুরনগর রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক উৎসবে বহু ভক্ত সমাগম

নীরেশ ভৌমিক : গত ৩ এপ্রিল সকালে আশ্রম প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ঠাকুরনগরের শিমুলপুর ষষ্টিতলার রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে সমারোহে শুরু হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ স্মরণে বার্ষিক উৎসব – ২০২৬।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, শ্রীমৎ স্বামী আত্মানাথানন্দজী মহারাজ, প্রধান অতিথি রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ ও বিবেকানন্দ ভাবানুরাগী

যুব সম্মিলন জেলা সমিতির আহ্বায়ক প্রশান্ত চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ, নরেন্দ্রপুর এর আহ্বায়ক বিমল ব্যানার্জী।

সেবাশ্রমের সভাপতি কমল চন্দ্র চক্রবর্তী ও সম্পাদক সুভাষ চন্দ্র ভৌমিক বিশিষ্টজনদের স্বাগত জানান, আশ্রমের সদস্যাগণ আমন্ত্রিত অতিথিবৃন্দকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন।

আশ্রমের সেবিকাগণের সমবেত কন্ঠের ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক উৎসবের সূচনা হয়।বেলঘড়িয়া-কলকাতার বিদ্যার্থী আশ্রমের শ্রীমৎ স্বামী আত্মানাথানন্দজী মহারাজ

সহ অন্যান্য অতিথিবৃন্দ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের জীবন, কর্ম, আদর্শ ও বাণী ইত্যাদির উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন।

স্বামী আত্মানাথানন্দজীর কন্ঠে ভক্তিমূলক গান ও বাচিক শিল্পী রুমা সাহা ও সাধনা-মজুমদারের কন্ঠে কবিতা আবৃত্তি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

উদ্যোক্তারা এদিন আশ্রমের উপদেষ্টামন্ডলীর বর্ষীয়ান তিনজন সদস্য এবং সেই সাথে উপস্থিত সাংবাদিক দ্বয়কেও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

পরিশেষে অন্যতম ভক্ত প্রশান্ত চৌধুরীর পরিচালনায় পালাগান কবিত্ব ও কীর্তনাঙ্গে, ‘শ্রী চৈতন্যের নবরূপ শ্রীরামকৃষ্ণ’ সমবেত ভক্তমন্ডলীকে মুগ্ধ করে।

সংস্কৃতিপ্রেমী শিক্ষক ভাস্কর বসুর সুচারু সঞ্চালনায় সেবাশ্রম আয়োজিত এদিনের সমস্ত অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *