নীরেশ ভৌমিক : বিগত বৎসরগুলির মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া ঐক্যতান আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যগণ।

গত ৪মার্চ ঐক্যতান এর কর্নধার শিক্ষিকা মলিনা সাহার বসতবাটি অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল মালা অর্পণের মধ্য দিয়ে ঐক্যতান আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক বসন্ত উৎসবের সূচনা হয়।

আয়োজিত অনুষ্ঠানে ঐক্যতানের ঢাকুরিয়া ছাড়াও ঠাকুরনগর শাখার শিক্ষার্থীগন একক ও সমবেত আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্ণা মন্ডল,মানবেন্দ্র হালদার এবং বিশিষ্ট কবি ও সংগীতকার শুকদেব বিশ্বাসের সংগীতানুষ্ঠান, শাশ্বতী দাস পাহাড় এর পরিচালনায় সমবেত নৃত্য

এবং গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমের শিক্ষার্থীগনের সংগীত ও নৃত্যের অনুষ্ঠান সমবেত সকলের প্রশংসা লাভ করে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন,

সংস্কৃতিপ্রেমী বিদ্যুৎ মন্ডল,শুকদেব বিশ্বাস,ঝর্ণা মন্ডল,শংকর নাথ সহ আরও অনেকে। ঐক্যতান এর কর্নধার মলিনা সাহা ও অলকা মন্ডল সকলকে স্বাগত জানান

এবং সেইসঙ্গে আবির ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ ঐক্যতান সংস্থা ও শিক্ষিকা মলিনা দেবীর প্রয়াসকে সাধুবাদ জানান।

শিক্ষক ও সমাজসেবি শংকর নাথের সুচারু পরিচালনায় ঐক্যতান আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে।


















Leave a Reply