নানা অনুষ্ঠানের সার্থক চাঁদপাড়া ক্রেজি উৎসব, রক্তদান ও ফুটবল টুর্নামেন্ট

নীরেশ ভৌমিক : গত ২৩ জানুয়ারি অপরাহ্ণে এক বর্ণময় শোভাযাত্রার মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় চাঁদপাড়ার ঐতিহ্যবাহী পঞ্চম বার্ষিক ক্রেজি উৎসব।পরদিন অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে এলাকার কয়েকশো মানুষ বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন।

শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনা পারিশ্রমিকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনামূল্যে সুগার, প্রেসার, ইসিজি, চক্ষু ইত্যাদি পরীক্ষা করা হয়। চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা ও প্রদান করা হয়।

সংস্থার সভাপতি গোবিন্দ পাল জানান, এদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরে কলকাতার মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীগণ ৬৮ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।

২৫ জানুয়ারি উৎসবের শেষ দিনে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন অবনী বিশ্বাস, অর্জুন মল্লিক, পরিতোষ রায়, এছাড়াও ছিলেন ফুটবলপ্রেমী মনোতোষ সাহা প্রমুখ। আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮ টি নামী দল অংশগ্রহণ করে।

মধ্যরাতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় নদীয়ার আন্দুলিয়া একতা সংঘ পূর্ব বর্ধমানের PWD দীপ্ত ফুটবল একাদশকে ২-০ গোলে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে।

ক্রেজি গ্রূপের সম্পাদক প্রাক্তন সৈনিক টুটুন বিশ্বাস জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আন্দুলিয়া একতা সংঘকে ১ লক্ষ টাকা এবং রানার্স দীপ্ত ফুটবল একাদশকে ৮০ হাজার টাকা ও দর্শনীয় স্মৃতি ট্রপি প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন খেলায় ম্যান অব দ্যা ম্যাচকেও পুরস্কৃত করা হয়। অগণিত দর্শক সমাগমে এদিনের ফুটবল টুর্নামেন্ট বেশ জমজমাট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *