বনগাঁয় তৃণমূলের কর্মিসভায় ভোটারদের বাড়ি বার-বার যাবার নির্দেশ দলীয় সাংসদ পার্থ ভৌমিকের

নীরেশ ভৌমিক : রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। প্রার্থীপদ ঘোষণা হতেই বিভিন্ন দলের প্রার্থীগন প্রচারে নেমে পড়েছেন।

কর্মীরাও দেওয়াল লিখনে ব্যস্ত। এমনই সময়ে কর্মীদের উজ্জীবিত করতে ও প্রচারের দিকনির্দেশ দিতে এক কর্মী-সভার আয়োজন করে বনগাঁ দক্ষিনের তৃণমূল কংগ্রেস কমিটি।

গত ১ এপ্রিল দলের ব্লক সভাপতি শ্যামল বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মীগন চাঁদপাড়ার ঢাকুরিয়া পল্লীবান্ধব সমাজ মিলন কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত সভায় উপস্থিত হন।

ছিলেন দলের রাজ্য নেতা সাংসদ পার্থ ভৌমিক।সভায় পৌরোহিত্য করেন বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক বর্ষিয়ান সুরজিৎ কুমার বিশ্বাস, ছিলেন দলনেত্রী ইলা বাকচি, অন্যতম নেতৃত্ব অভিজিৎ বিশ্বাস, অজয় দত্ত,

মধুসূদন সিংহ, দীপক দাস, প্রার্থী ঋতুপর্ণা আঢ্য ও তাঁর পিতা শংকর আঢ্য, মাতা জ্যোৎস্না আঢ্য সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

সভার শুরুতে দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দলীয় প্রার্থী ঋতুপর্ণাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

মুখ্য বক্তা সাংসদ পার্থ ভৌমিক সভাতে দলীয় কর্মীগনকে ঐক্যবদ্ধভাবে প্রচারে নামার এবং একবার-দুবার নয়, ভোটারদের বাড়ি কমপক্ষে ৫-৬ বার যাবার নির্দেশ দেন।

দলীয় প্রার্থী আমাদের সকলের প্রিয় ঋতুপর্ণাকে জেতাতে সকলকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বনগাঁর তৃণমূল নেতা শংকর আঢ্য তাঁর বক্তব্যে এই কেন্দ্রে তৃণমূল জিতলে চাঁদপাড়াকে

পঞ্চায়েত থেকে পৌরসভা করার এবং বাড়ি-বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দেন। এদিনের সভায় দলীয় কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *