নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন নীল আকাশএর সদস্যগন বছরভর নানা সমাজসেবামূলক কাজকর্মেযুক্ত থাকেন।

সম্প্রতি তাঁরা চাঁদপাড়া, বনগাঁ, হাবড়া ইত্যাদি রেলস্টেশনে গিয়ে সেখানে থাকা অসহায় ও ভবঘুরে মানুষজনেরহাতে খাবার ও বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনএলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল করে তুলতে নিজেরাইবৃক্ষচারা রোপন এবং সেই সঙ্গে বিভিন্ন স্কুল, সরকারিঅফিস, পঞ্চায়েত কার্যালয় সহ সাধারন মানুষজনের হাতে নানা ফুল ও ফল গাছের চারা তুলে দিয়ে পরিবেশের স্বার্থেআরো বেশি-বেশি করে গাছ লাগানোর আহ্বানজানান।

শুধু বৃক্ষচারা লাগানো নয়, চারাগুলোকে যত্নসহকারে পরিচর্যা করে সেগুলোকে বড় করে তোলারও অনুরোধজানান। এদিন নীল আকাশের সদস্যগন বনগাঁরসাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের বাড়ি গিয়েতাঁদের হাতে ও গাছের চারা তুলে দেন।

গাইঘাটার ব্লক কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগতা বিডিও কেয়া সরকারেরহাতে একটি গাছের চারা তুলে দেন। বিডিও কেয়াদেবীতৎক্ষণাৎ ব্লক চত্বরে চারাটিকে লাগানোর ব্যবস্থা করেন।

এরপর তারা গাইঘাটা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসুর হাতে এবং গাইঘাটা থানায় গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক(আই, সি)শুভাশীষ দত্তের হাতেও গাছের চারা তুলে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের প্রধান শিক্ষক ড. অনুপমদে’কে দেওয়া বৃক্ষচারাটি বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করেন।শুধু খাদ্য-বস্ত্র এবং ফুল ও ফলের চারা বিতরননয়, এই প্রচণ্ড দাবদাহের দিনে তৃষ্ণার্ত জনের মুখে ঠান্ডা জলতুলে দেবার কাজেও অংশ নেন।

গত ৭জুন সকাল থেকে চাঁদপাড়া বাজারবাসষ্ট্যান্ড চত্বরে, উপস্থিত হয়ে সংস্থার সদস্যরা পথচলতি মানুষজনের হাতেঠান্ডা পানীয় ও শসা তুলে দেন। এলাকার মানুষজন সকলেই নীল আকাশ এর সদস্যগনের এই মহতী ওমানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।



















Leave a Reply