
নীরেশ ভৌমিক : দেশের বৃহত্তর সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার মার্কেটিং লিমিটেড (ইফকো) এর উদ্যোগে গত ২০ জানুয়ারি দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর ব্লকের মধুসূদন চকে এলেকার কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় দেড়শোর মত কৃষিজীবী মানুষের উপস্থিতিতে ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা সার, বীজ, কীটনাশক, শস্য ইত্যাদি বিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন।

সেই সঙ্গে মিঃ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, এবং সাগরিকা, বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশক নিয়েও আলোচনা করেন। ইফকোর তরল ইউরিয়া জলে মিশিয়ে ফসলে ব্যবহারের উপকারিতা এবং তার প্রয়োগ পদ্ধতি নিয়েও সমবেত কৃষকদের সামনে তুলে ধরেন। আলোচনা সভায় উপস্থিত কৃষকদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ দেখা যায়।


















Leave a Reply