নীরেশ ভৌমিক : বর্ষীয়ান গ্রামবাসী ও বিশিষ্ট শিক্ষাব্রতী কালিপদ সরকার কতৃক জাতীয় পতাকা এবং শিক্ষালয়ের প্রধান শিক্ষক নিশীথ ঘোষ কতৃক বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের জমিদাতা প্রয়াত হাজারি লাল ঘোষের আবক্ষ মূর্তিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত ২ফেব্রুয়ারি সকালে মহাসমারোহে শুরু হয় গাইঘাটা পূর্ব চক্রের মধুসূদনকাঠি প্রাথমিক বিদ্যালয়ের ৭১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান।

উদযাপন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ঠজনদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ধীরাজ রায়,নবকুমার বিশ্বাস,গোবিন্দ ঘোষ,স্বপ্নন ঘোষ,মিলন কান্তি সাহা,অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেবাবানী সরকার,স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্ধ্যা মন্ডল প্রমুখ।বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক রথীন ঘোষ ও শিক্ষিকা কল্পনা পাল সমবেত সকলকে স্বাগত জানান।

কচি-কাঁচা পড়ুয়ারা সকল বিশিষ্টজনদের লাল গোলাপে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের সুকুমারমতি শিক্ষার্থীদের পাঠদান এবং সেই সঙ্গে তাদের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে বিদ্যালয়ে একধরনের অনুষ্ঠানের গুরত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন।

সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকার ভূয়সী প্রসংশা করেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় অঙ্গনের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে কচিকাঁচা পড়ুয়ারা সংগীত,নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

শিক্ষার্থীদের সাথে সমবেত সংগীতে অংশ নেন সংগীত প্রেমী প্ৰধান শিক্ষক রথীন ঘোষ।সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের হিতৈষী ডাঃ নারায়ন চন্দ্র বৈদ্য।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

পড়ুয়া ও অভিভাবক মায়েদের পরিবেশনায় শিক্ষামূলক নাটিকা মঞ্চস্থ হয়।নানা অনুষ্ঠান ও শিক্ষাদরাদি বহু মানুষের উপস্থিতিতে বিদ্যালয়ের এদিনের প্রতিষ্ঠা দিবসের সমগ্র কর্মসূচী সার্থক হয়ে উঠে।

















Leave a Reply