সাড়ম্বরে অনুষ্ঠিত হলো তরুণ দল এর বার্ষিক উৎসব

নীরেশ ভৌমিক : ২৮ মার্চ সকালে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় চাঁদপাড়ার ঢাকুরিয়া তরুণ দল সংঘের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।

রাজ্যের বিভিন্ন জেলার তিন শতাধিক দৌড়বিদ আয়োজিত ম্যারাথন রেসে অংশগ্রহণ করে। সংঘের পক্ষ থেকে প্রথম ১০ জনকে পুরস্কার এবং অন্যান্য সকলকে গেঞ্জি, মেডেল ও টিফিন প্রদান করা হয়।

দু’দিন ব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্যে ছিল বসে আঁকো, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা।

প্রথম দিন সৃজনশীল নৃত্যের অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় বাংলা আধুনিক গান ও বাংলা ব্যান্ডের সংগীতানুষ্ঠান।

দ্বিতীয় দিন সকালে প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং রাত্রিতে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠানে এলাকার সংস্কৃতিপ্রেমী বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে।

নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় তরুণ দলের বার্ষিক উৎসব ২০২৬- বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *