পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা গ্রামীণ হাসপাতালে সিজার পরিষেবার শুভ সূচনা হল আজ। বাগদা অঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বাগদা গ্রামীণ হাসপাতালে সিজার ব্যবস্থার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হলো।

এর ফলে স্থানীয় গর্ভবতী মায়েদের প্রসবজনিত জটিলতার ক্ষেত্রে আর দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না বলে আশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বাগদা থানার ওসি রাখো হরি ঘোষ, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, সহ সভাপতি তরুণ ঘোষ,

পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা, তৃণমূল কংগ্রেসের পশ্চিম ব্লক সভাপতি নিউটন বালা এবং হাসপাতালের বিএমওএইচ ডা: সুকান্ত মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা জানান, এই সিজার পরিষেবা চালু হওয়ার ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাশাপাশি জরুরি চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। স্বাস্থ্য ব্যবস্থার এই উন্নয়নমূলক পদক্ষেপ বাগদা ব্লকের সামগ্রিক জনস্বাস্থ্য পরিষেবাকে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

















Leave a Reply