নীরেশ ভৌমিক : গত ১৭ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার নিমপীঠের রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের তিন দিনের এক শিক্ষণ ও পরিদর্শন কর্মসূচীর আয়োজন করে স্বাধীন ভারতবর্ষের প্রথম সার তৈরির কারখানার ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার সমবায় সমিতির পরিচালক সমিতি।

উত্তর ও দক্ষিন ২৪ পরগণা জেলা ছাড়াও পার্শ্ববর্তী নদীয়া জেলার বেশ কয়েকজন কৃষিজীবী মানুষ আয়োজিত কর্মসূচীতে যোগ দেন।

ইফকোর স্টেট মার্কেটিং কর্মসূচীতে এদিনের কর্মসূচীতে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন, ইফকোর ষ্টেট মার্কেটিং ম্যানেজার ড. প্রকাশ দত্ত।

ছিলেন রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী চন্দন কুমার মন্ডল, বিশেষজ্ঞ ড, সোমনাথ সরদার, ইফকো কলকাতার বিশ্বরূপ কাপরী, কলকাতার ফিল্ড অফিসার মিঃ দেবাশিস দত্ত প্রমুখ আধিকারিকগন।

নিবিড় চাষবাস সেই সঙ্গে কৃষি জমির মাটি ও এলেকার পরিবেশের সুরক্ষার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন, কর্মসূচীতে অংশগ্রহণকারী কৃষিজীবী মানুষজন।

আশ্রমের বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ও পরীক্ষাগার ঘুরে দেখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনকার প্রশিক্ষণ ও পরিদর্শন কার্যক্রমে উপস্থিত সকলের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।


















Leave a Reply