কবি বরুণ হালদারের ৪টি বই প্রকাশিত হল গ্রন্থ মেলায়

নীরেশ ভৌমিক : বিশিষ্ট কবি, নাট্যকার ও গীতিকার বরুন হালদারের একই সাথে চারটি পুস্তক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কলকাতা বইমেলায়। গত ২২ জানুয়ারি অপরাহ্ণে কলকাতার আন্তর্জাতিক গ্রন্থমেলায়

আনন্দ পাবলিশার্স এর ব্যবস্থাপনায় কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক দত্তপুকুরের বাসিন্দা বরুনবাবু প্রণীত উপন্যাস ‘একাত্তরের ইতিকথা’ প্রবন্ধ গ্রন্থ ‘হারানো ঐতিহ্য’ নিবন্ধের বই ‘নিবন্ধে নৈবেদ্য’ এবং গল্পের বই ‘সমীকরণে সম্পর্ক’।

ওই চারটে বই ছাড়াও সংগীতের বই ‘গানের ভুবন’ নাটকের বই ‘মনোবিম্ব’ বয়স্কদের আবৃত্তির বই ‘কন্ঠকলাজ’ ও ছোটদের কবিতা আবৃত্তির বই ‘কিশোর বন্ধু’ ইত্যাদি বইগুলি কলকাতার

আনন্দ প্রকাশ থেকে পাওয়া যাবে বলে গ্রন্থাকারে বরুণ বাবু এক সাক্ষাৎকারে জানান। এলাকার কবি সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী মানুষজন বহুমুখী প্রতিভার অধিকারী বরুন বাবুর এই বিশেষ সাফল্যকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *