গাইঘাটা ব্লকের ময়না সমবায়ের সভা কক্ষে অনুষ্ঠিত হল ইফকোর ‘কৃষি বিষয়ক আলোচনা সভা’

নীরেশ ভৌমিক : গত ১৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভা-কক্ষে কৃষি বিষয়ক এক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

ভারতবর্ষের সু-প্রাচীন ও ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কো-অপারেটিভ লিং (IFFCO) এর উদ্যোগে ও গাইঘাটার ময়না সমবায় সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত কৃষি বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, “ব্লকের বিভিন্ন গ্রামের শ’দুয়েক কৃষিজীবী মানুষ।

সমবেত কৃষকদের সামনে আলোচনায় অংশ নেন, রিজিওনাল ম্যানেজার তথা ইফকোর আঞ্চলিক ব্যাবসায়ী প্রবন্ধক মিঃ বিশ্বরুপ কপরী, ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা প্রমুখ। ইফাকোর আধিকারিকগন ইফকোর বিভিন্ন কীটনাশকের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সেইসঙ্গে ইফাকোর যুগান্তকারী-আবিষ্কার ন্যানো ইউরিয়া,

ন্যানো ডিএপি (তরল), ইফকোর সাগরীকা, বায়ো ফার্টিলাইজার সহ প্রাকৃতিক পটাশ ও বিভিন্ন কীট নাশকের গুনাগুন বিস্তারিত ভাবে তুলে ধরেন। এদিনের কৃষি বিষয়ক আলোচনা সভায় উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *