নীরেশ ভৌমিক : প্রতিবছরের ন্যায় এ বছরও গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নেতাজির ছবিতে মাল্য দান করেন গোবরডাঙ্গা নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা শ্রী প্রদীপ কুমার সাহা।

নাট্যনির্দেশক জীবন অধিকারী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তার বক্তব্যের মূল কথা ছিল – এই মহান নেতার জন্মদিনে আমরা সবাই শপথ গ্রহণ করি – দেশের জন্য সৎ ভাবে কাজ করব, ঐক্য বজায় রাখবো এবং শক্তিশালী ভারত গড়ে তুলবো। তারপর সবাই বীণাপাণি দেবীর আরাধনায় মেতে ওঠেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। গত 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাবিক নাট্যম একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন রাখে। এই দিনে দলের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী সোমনাথ রাহা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দলের সম্পাদক অনিল কুমার মুখার্জির বক্তব্যে এক শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তোলার কথা বলেন। দলের সদস্যা শর্মিষ্ঠা সাধুখাঁ আবৃত্তি পরিবেশন করেন।

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সভাপতি মাননীয়া শ্রাবণী সাহা। এই দিন উপস্থিত ছিলেন আবিন দত্ত, অশোক বিশ্বাস, রাখি বিশ্বাস, সুব্রত কর্মকার, প্রদীপ কুমার সাহা ও অন্যান্য সদস্য এবং সদসাবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।


















Leave a Reply