চাঁদপাড়ায় ক্রিকেট লাভার্স এর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কেটিএস বারাসাত

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও মহাসমারোহে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া ক্রিকেট লাভার্স।

গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ এবং জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন,

প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, নিরুপম রায়, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস প্রমূখ।

অন্যতম উদ্যোক্তা পার্থজিৎ গুহ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে খেলাধুলার প্রসারে ক্রিকেট লাভার্স এর সদস্যগণের মহতী উদ্যোগের কথা তুলে ধরেন।

পরিশেষে শ্রী বিশ্বাসের ব্যাটিং ইলা দেবীর বোলিং এর মধ্য দিয়ে আয়োজিত টুর্নামেন্টের সূচনা হয়। চাঁদপাড়া স্টেশন পার্শ্বস্থ ঢাকুরিয়া যুব সংস্থা প্রাঙ্গনে অনুষ্ঠিত দিন ও রাতের ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১৬ টি টিম অংশগ্রহণ করে।

শেষ রাতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় পাঁচপোতার এস এস ব্রাদার্সকে হাড্ডাহাড্ডি লড়াইতে পরাস্ত করে শেরার শিরোপা অর্জন করে বারাসাতের কেটিএস ক্রিকেট টিম।

বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে যথাক্রমে ৭০ হাজার ও ৫০ হাজার এবং সুদৃশ্য ট্রপি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কেটিএস এর অভিষেক ঘোষকেও পুরস্কৃত করা হয়।

ক্রীড়া প্রেমী অগণিত দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্রিকেট লাভার্স আয়োজিত এবারের টুর্নামেন্ট সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *