ঢাকুরিয়া সৌদামিনী পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীরেশ ভৌমিক : গত ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রধানা শিক্ষিকা কাকলি ঘোষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিযোগী শিক্ষার্থীদের মাঠ প্রদক্ষিণ ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয়

গাইঘাটা পূর্বচক্রের ঢাকুরিয়া সৌদামিনী পাঠশালা কর্তৃপক্ষ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা’গণের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন গ্রুপে দৌড়,

আলু দৌড়, হাই জাম্প, লং জাম্প, স্কিপিং পাসিং বল, বিস্কুট দৌড় ও মোরগ লড়াই ইত্যাদি ১৯টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছোটদের বিস্কিট দৌড় ও কক্ ফাইট বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীগণের হাতে (পদক) মেডেল তুলে দেওয়া হয়। জেলাস্তরের বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের অধিকারী বিদ্যালয়ের পড়ুয়া ছোট্ট বৈভব বালাকেও এদিন বিশেষ সংবর্ধনা জানানো হয়।

সেই সঙ্গে বিদ্যালয়ের নবাগত শিক্ষক ক্রীড়াপ্রেমী দেবাশিস মন্ডলকেও এদিন সংবর্ধনা জানানো হয়। পরিশেষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী’গণকে পুরস্কৃত করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মায়েদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে বিদ্যালয় আয়োজিত এদিনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *