বনগাঁয় লেখক-শিল্পী সংঘের দীপ্তরূপ দাসের স্মরণানুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২৬ মার্চ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের বনগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয় শাখার প্রাক্তন সম্পাদক দীপ্তরূপ দাসের বার্ষিক স্মরণ অনুষ্ঠান।

এদিন বনগাঁর পাবলিক লাইব্রেরি এন্ড টাউন হলের রিডিংরুমে আয়োজিত অনুষ্ঠানের সূচনায় উপস্থিত সকলে প্রয়াত দীপ্তরূপ বাবুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মরণে দীপ্তরূপ শীর্ষক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ধীরেন দাস, সমীর চক্রবর্তী, সাধন ভাস্কর, অনাথবন্ধু ঘোষ প্রমুখ। উপস্থিত বিশিষ্টজনেরা সকলে প্রয়াত দীপ্তরূপ দাসের স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন।

স্মরণানুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী কৃষ্ণা ভট্টাচার্য ও কল্লোল চক্রবর্তীর গাওয়া গান উপস্থিত সকলকে মুগ্ধ করে। কথায়-কবিতায় ও সংগীতে প্রয়াত সম্পাদক দীপ্তরূপ-দাসের প্রথম বার্ষিক স্মরণ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *