বনগাঁ দক্ষিণে প্রচারাভিযানে তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য

নীরেশ ভৌমিক : রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিন এবং তার সঙ্গে সঙ্গেই প্রার্থী পদ ঘোষণা হতেই প্রচার অভিযানে নেমে পড়লেন ৯৬ বনগাঁ দক্ষিণ বিধানসভা (তপঃ) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।

গত ২০ মার্চ অপরাহ্নে বনগাঁ দক্ষিণ বিধানসভার প্রাণকেন্দ্র চাঁদপাড়ায় কর্মীসভায় আসেন প্রার্থী ঋতুপর্ণা। চাঁদপাড়া স্টেশন রোডে মিলন ব্যাঙ্কুয়েট অনুষ্ঠান গৃহে এক সভায় নেতা-কর্মীদের সাথে মিলিত হন প্রার্থী সহ নেতৃবৃন্দ। ছিলেন দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ও প্রার্থী ঋতুপর্ণার পিতা ও মাতৃ দেবী তথা বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্য ও জ্যোৎস্না আঢ্য।

দলের বনগাঁ দক্ষিণের অন্যতম সভাপতি শ্যামল বিশ্বাসের আহ্বানে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান সহ দলের বুথ স্তরের নেতা-কর্মীগণ উপস্থিত হন। হল ভর্তি নেতাকর্মী’গণের উপস্থিতিতে জেলা সভাপতি বিশ্বজিৎ বাবু প্রার্থী ঋতুপর্ণার সাথে সমবেত সকলের পরিচয় করিয়ে দেন। অনেকেই পুষ্পস্তবকে প্রার্থী শ্রীমতী আঢ্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নির্বাচনে তার সাফল্য কামনা করেন।

সভাপতি বিশ্বজিৎ বাবু ঋতুপর্ণাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকল নেতাকর্মী’গণকে জোরদার প্রচারে নামার এবং ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানান। নেতৃত্বের আহবানে সাড়া দিয়ে পরদিন থেকেই দলীয় কর্মীরা দেওয়াল লেখার মাধ্যমে জোরদার প্রচারে নেমে পড়েন।পর দিন ঋতুপর্ণা মা জ্যোৎস্না আঢ্যকে সঙ্গে নিয়ে বিধানসভা কেন্দ্রের মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে ঈদের নামাজে অংশ নেন ঋতুপর্ণা।

দলের সুপ্রিম ও মমতা ব্যানার্জিকে অনুসরণ করে মাথায় সাদা কাপড় জড়িয়ে নামাজে অংশ নেন। রাতে চাঁদপাড়া ঢাকুরিয়া হাইস্কুল মাঠে চাকুরি প্রাপ্তদের কালীপুজোয় আসেন এবং পুজো প্রাঙ্গণে সমবেত ভক্তবৃন্দের সাথে মিলিত হন। এখানেও সঙ্গে মা জ্যোৎস্না দেবী ছাড়াও বেশ কয়েকজন নেতা-কর্মীও ছিলেন। জয়ের লক্ষ্যে তরুণী ঋতুপর্ণার এই শ্রম কতটা কাজে আসবে? তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *