পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : আজ প্রকাশিত বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (Special Intensive Revision বা SIR)–এর চূড়ান্ত তালিকায় বাগদা বিধানসভা কেন্দ্রে ১৫,৩০৩ জন ভোটারের নাম বাদ পড়েছে। সংখ্যাটি শুধু প্রশাসনিক পরিসংখ্যান নয়; এটি রাজনৈতিক, সামাজিক এবং নাগরিক অধিকারের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।

বাদ পড়া ভোটাররা কারা?
নির্বাচনী নিয়ম অনুযায়ী, নাম বাদ পড়তে পারে একাধিক কারণে — একই ব্যক্তির একাধিক নাম, স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর, মৃত ভোটার নথিপত্রে অসঙ্গতি বা প্রমাণের অভাব। কিন্তু বাস্তব প্রশ্ন হল: এই ১৫ হাজারের বেশি মানুষ কি কেবল প্রশাসনিক ত্রুটির শিকার, নাকি তাঁরা ‘সন্দেহভাজন অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত? বাগদা সীমান্তবর্তী এলাকা হওয়ায় অতীতে অনুপ্রবেশ ইস্যু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল। ফলে প্রশ্ন উঠছে : এই বাদ পড়া নামগুলি কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক শক্তির সম্ভাব্য সমর্থক ছিলেন?

ভোটার তালিকা সংশোধনের ফলে প্রায়শই নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে। তবে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে “কার পাল্লা ভারী হল” এই প্রশ্নের উত্তর দেবে সময়।



















Leave a Reply