পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লক প্রশাসনের উদ্যোগে জয়েন্ট বিডিও সাহেব সহ পাঁচজন কর্মরত আধিকারিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিনের কর্মজীবনে তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার মানসিকতার জন্য সহকর্মী ও স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছিলেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত বিডিও সাহেব, প্রশাসনিক কর্মী, জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিদায়ী আধিকারিকদের কর্মদক্ষতা ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁদেরকে যথাযোগ্য ভাবে সম্মান জানানো হয়।

বিদায়ী আধিকারিকরা তাঁদের বক্তব্যে বাগদা ব্লকে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, মানুষের সহযোগিতা ও সহকর্মীদের আন্তরিকতা তাঁদের কাজকে সহজ ও সফল করেছে। ভবিষ্যতেও এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।

পুরো অনুষ্ঠান জুড়ে একদিকে ছিল বিদায়ের বেদনাময় আবহ, অন্যদিকে ছিল নতুন কর্মজীবনের জন্য শুভেচ্ছা ও সাফল্যের কামনা। এই সংবর্ধনা অনুষ্ঠান প্রশাসন ও মানুষের পারস্পরিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন উপস্থিত সকলে।

















Leave a Reply