
নীরেশ ভৌমিক : ভারতবর্ষের ঐতিয্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইফকোর উদ্যোগে গত ১৩ নভেম্বর এক কৃষক সভা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত-২ রুকের গোলাবাড়িতে। সভায় এলেকার বিভিন্ন গ্রামের ৫৯ জন কৃষিজীবী মানুষ উপস্থিত হন।

এদিনের সভায় ইফকোর কলকাতা বিভাগের বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ মিঃ অজিত ভট্টাচার্য্য এবং জেলার বিশিষ্ট সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা উপস্থিত ছিলেন।

সভায় সমবেত কৃষকদের সামনে কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ ভট্টাচার্য্য ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সারের ব্যবহার, গুণাগুণ ও প্রয়োগ পদ্ধতি সবিস্তারে তুলে ধরেন।

এছাড়াও ইফকোর ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সার, সাগরিকা, প্রাকৃতিক পটাশ, বায়ো ফার্টিলাইজার, কীটনাশক সহ বীজ শোধন ও বীজের পরিচর্যার বিষয়েও বিষদে আলোচনা করেন। এদিনের সভায় উপস্থিত কৃষকদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।


















Leave a Reply