নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার অদূরে মেদিয়া ছাত্রকল্যাণ বিদ্যাপীঠে গত ১৮ ফেব্রুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হয় পড়ুয়াদের খাদ্যমেলা।

এদিন সকালে বিদ্যালয় অঙ্গনে ফিতে কেটে ও মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত মেলার উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার,হিমাদ্রি গোমস্তা,সাংবাদিক পাঁচুগোপল হাজরা,শিক্ষাব্রতী জুলফিকার রহমান,

সমীরণ দত্ত,পরে আসেন বিশিষ্ট শিক্ষক পার্থপ্রতিম মল্লিক,পার্শ্ববর্তী স্কুলের প্রধানা শিক্ষিকা সুতপা কর্মকার ও স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা গ্রাম শিক্ষা কমিটির সভাপতি সমীর সাহা প্রমুখ।

বিদ্যালয়ের প্রথিতযশা প্রধান শিক্ষক কমলকৃষ্ণ পাইক আগত সকলকে স্বাগত জানান।শিক্ষিকা টুম্পা রায় উপস্থিত সকলকে প্রস্ফুটিত গোলাপে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের সুকুমারমতি ছাত্র ছাত্রীদের অন্তর্নিহিত সুপ্ত গুণাবলীর বিকাশে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা তাঁদের অভিভাবক ও মায়েদের সহযোগিতায় নানা ধরনের খাবার সামগ্রীর পসরা সাজিয়ে বসে।প্রাক্তন শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথি ও অভিভাবকগনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলা অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

মেলায় নবান্ন, পায়েস, মালপোয়া, চিলিচিকেন, গোকুলপিঠে, পটি সাপটা, দুধপুলি, রসবড়া ইত্যাদি খাবার সামগ্রী সাজিয়ে বসে দোকানি ছাত্র ছাত্রীরা।

ফুচকা ও ডিম বিরিয়ানির দোকানে ক্রেতাদের বেশ ভিড় চোখে পড়ে।খাদ্য মেলাকে ঘিরে কচিকাঁচা পড়ুয়াদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়।

শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে বিদ্যালয় আয়োজিত এদিনের খাদ্যমেলা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

















Leave a Reply