নীরেশ ভৌমিক : গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হল মছলন্দপুরের নকপুল শতকমল মাইম সোসাইটির তৃতীয় বার্ষিক মুকাভিনয় ও নাট্য উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত, নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, জীবন অধিকারী, বিশিষ্ট মূকাভিনেতা ধীরাজ হাওলাদার, শাশ্বত বিশ্বাস,

শিক্ষক অমল মন্ডল, সংস্কৃতি অনুরাগী অনিল মন্ডল, নিরঞ্জন বিশ্বাস প্রমূখ।শত কোমল মাইল সোসাইটির কর্ণধার বিশিষ্ট অভিনেতা কমল মন্ডল সকল অতিথিবৃন্দকে স্বাগত জানান।

সংস্থার সদস্যগণ সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে মাইম সহ সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে শতকমলের প্রাণপুরুষ কমল বাবুর প্রয়াসকে সাধুবাদ জানান।

এদিন অপরাহ্নে ‘মাই জার্নি, মাই থিয়েটার’ শীর্ষক আলোচনায় অংশ নেন নাট্য ব্যক্তিত্ব ধীরাজ হাওলাদার ও জীবন অধিকারী। মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনায় ছোট্ট বৈদুর্য্য অধিকারী,

সংগীত পরিবেশন করেন শান্তা দত্ত বণিক, নিরঞ্জন বিশ্বাস ও শিশু শিল্পী বর্ণা মন্ডল ও সানন্দা কপাট। নৃত্য পরিবেশন করেন পর্ণা মন্ডল, রূপশ্রী সমাদ্দার, সাগরিকা মন্ডল, শ্রেয়া দাস, পাপিয়া কুন্ডু সহ আরো অনেকে।

দীপা ব্রহ্ম মঞ্চে ধীরাজ হাওলাদারের নির্দেশনায় মূকাভিনয় পরিবেশন করেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের শিল্পীগণ। কমল মন্ডলের নির্দেশনায় মূকাভিনয় নাটক মঞ্চস্থ করেন শতকমল মাইম সোসাইটির মূকাভিনেতাগণ।

সবশেষে অনুষ্ঠিত হয় নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল নাবিক নাট্যম পরিবেশিত মঞ্চ সফল নাটক ‘খেলা’। বহু দর্শক সমাগমে এবারের শতকমল উৎসব সার্থক হয়ে ওঠে।


















Leave a Reply