সেবার সাহিত্য সভায় সংবর্ধিত সঙ্গীতজ্ঞ অমল মন্ডল

নীরেশ ভৌমিক : জন্ম মাসে মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গত ৩১ জানুয়ারি শুরু হয় গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৭৪ তম মাসিক সাহিত্য সভা।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবীর কুমার হালদার।বিশিষ্ট কবি নবকুমার বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সাহিত্য সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,

বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতি অনুরাগী ঋতুপর্ণ বিশ্বাস, সরোজ কান্তি চক্রবর্তী ও বর্ষিয়ান সমাজসেবি কালিপদ সরকার।

স্বাগত ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং এই সাহিত্য সভা সকলের বলে মন্তব্য করেন।

এদিন বিশিষ্ট সংগীত কার ও সঙ্গীত শিল্পী অমল মণ্ডলকে উত্তরীয়, মানপত্র, মেমেন্টো সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

শ্রীমণ্ডল বলেন, এই পুরস্কার পেয়ে আমি অভিভূত। অমলবাবু তার জীবন সংগ্রামের কথা সকলের সামনে তুলে ধরেন।

কবি তাপস তরফদার অমল বাবুর সঙ্গীত চর্চার উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা দুলালী দাস।

এদিনের সভার সঞ্চালক কবি কালিচরণ সর্দার প্রণীত কাব্যগ্রন্থ ‘দাসত্বের ছায়াছবি’ ও কবি প্রবীর হালদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ব্রাত্যজনের বন্ধা কাব্য’ মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করেন। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী সমৃদ্ধা সানা, গান গেয়ে শোনান কাকলি চ্যাটার্জী।

এদিন মঞ্চ থেকে নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল রবীন্দ্র নাট্য সংস্থাকে রাসমোহন দত্ত স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

সেবা সমিতির পক্ষ থেকে এদিন উপস্থিত সকলের হাতে নতুন বছরের ডায়েরী পেন ও সেবা প্রবাহ গ্রন্থ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *