২০২৬-এর নতুন ভোটার তালিকায় মতুয়াগড় বাগদায় অসংখ্য মতুয়ার নাম বাদ, ক্ষোভের আগুনে দগ্ধ মতুয়া উদ্বাস্তুদের মধ্যে আতঙ্ক নিরন্তর

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের প্রকাশিত ২০২৬-এর ভোটার তালিকায় মতুয়াগড় বাগদায় অসংখ্য মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ পড়েছে বলে জানা গেছে বলে অভিযোগ উঠেছে।

বাগদার একাধিক বুথে বিচারাধীন থাকা বহু মানুষের নামই চূড়ান্ত তালিকায় ওঠেনি। ফলে নতুন করে মতুয়া উদ্বাস্তুদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভার হেলেঞ্চা, সিন্দ্রানী, বাগদা, রনঘাট, কনিয়াড়া, মালিপোতা, আষাঢ়ু, বয়রা ও সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অসংখ্য ভোটারের নাম বিচারাধীন ছিল কিন্ত শেষ পর্যন্ত নতুন তালিকায় স্থান পাইনি তাদের নাম।

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত গলতে শুরু করেছে রাজনৈতিক পারদ। বাগদার মতুয়াগড়ে আসন্ন বিধান সভা নির্বাচনে ভোটাধিকার হারানো মতুয়া উদ্বাস্তুদের ক্ষোভের আগুনে পড়ছে ঘৃত।তারা শুনেছিল রোহিঙ্গাদের নাম বাদ যাবে কিন্ত হয়েছে একদম উল্টো।

এক পক্ষ চাইছে সিএ এর মাধ্যমেই উদ্বাস্তু হিন্দুরা ভারতবর্ষের নাগরিকত্ব পাক। আরেক পক্ষ হচ্ছে প্রতিবাদে সরব। এহেন পরিস্থিতিতে সদ্য বে-নাগরিক হওয়া উদ্বাস্তুদের কি হবে ? কি করা উচিত তাদের ?

কে বা কারা দেখাবে তাদের সঠিক পথ ? নতুন করে নাগরিকত্ব পেতে বিপদে পড়তে হবে না তো তাদের ? এখন এই সব প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সদ্য বে-নাগরিক হওয়া উদ্বাস্তুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *