গোবরডাঙ্গায় দরবারি ধৈবত এর বার্ষিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার পৌর টাউন হলে মহাসমারোহে অনুষ্ঠিত হল দরবারি ধৈবত এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন গুরুজী সন্দীপ ভট্টাচার্য,

ছিলেন গুরুমা শ্রীমতী ভট্টাচার্য, প্রবীণ সংগীতজ্ঞ মিহিরলাল চক্রবর্তী, বিশিষ্ট বাচিক শিল্পী পলাশ মন্ডল প্রমুখ।দরবারী ধৈবত এর প্রশিক্ষক স্বনাম খ্যাত সঙ্গীতজ্ঞ সমীরণ বিশ্বাস সকলকে স্বাগত জানান।

শ্রী বিশ্বাস গুরুজী শ্রী ভট্টাচার্য ও গুরুমা’কে ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। গুরুজী উচ্চাঙ্গ সংগীতের ধারাকে ধরে রাখতে দরবারী ধৈবত এর প্রাণপুরুষ সমীরন বিশ্বাসের উদ্যোগ ও অধ্যাবসায়ের

সেইসঙ্গে সমীরন এর নিষ্ঠা ও সাধনার প্রশংসা করে মূল্যবান বক্তব্য রাখেন। সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে দরবারি ধৈবত এর প্রয়াসকে সাধুবাদ জানান।এদিন সংস্থার সদস্য অমৃতা রায় অর্ঘ্য দে,

শুভেচ্ছা মজুমদার, উজান তরফদার, অসিত দে, সৃজা মজুমদার, অহনা সান্যাল প্রমুখ শিশু শিল্পীদের কন্ঠের গান গুরুজী সহ উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।

বার্ষিক অনুষ্ঠানে সঞ্জয় মিত্রের কন্ঠের বাঁশির সুর, প্রখ্যাত নৃত্যশিল্পী চিন্ময় পালের কত্থক নৃত্য, স্বনামধন্য সঙ্গীত শিল্পী অরিন্দম সেনের কন্ঠে সংগীত, সঞ্জয় দাসের তবলা, সুরজিৎ সরকারের হারমোনিয়ামের বাজনা এবং শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষক

সমীরন বিশ্বাসের কন্ঠে খেয়াল ও নজরুল সংগীত সমবেত শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। বিশিষ্ট বাচিক শিল্পী নিতাই মিস্ত্রির সুচারু সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *