বিশ্ব কবিতা দিবস উদযাপন কবিতীর্থ সাহিত্য পত্রিকার

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কবিতীর্থ সাহিত্য পত্রিকা প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব কবিতা দিবস উদযাপন করছে, শিয়ালদহের কৃষ্ণপদক ঘোষ মেমোরিয়াল হলে।

সাহিত্যিক ও সম্পাদক বরুণ হালদারের শান্তি পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পত্রিকার থিম সং এর নেতৃত্বে ছিলেন পত্রিকার প্রকাশিকা শ্রীমতি, ইতি হালদার।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন কবিতীর্থ সাহিত্য পত্রিকার সভাপতি নীলাচল চট্টরাজ, উপদেষ্টা ডঃ সিমা রায়, সহ-সম্পাদিকা অনিন্দিতা দত্ত রায়, সাংস্কৃতির সচিব দোলা পালের মধুর সংগীত অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।

এই মানবগো অনুষ্ঠানে বহু বিশিষ্ট কবি সাহিত্যিক ও বাচিক শিল্পীরা অংশগ্রহণ করেন। কবিতীর্থ সাহিত্য পত্রিকার তরফে উপস্থিত সকল গুণীজনদের কে, ব্যাচ, উত্তরীয়, কলম ও গোলাপ ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

শুধু তাই না কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদার ও সাংস্কৃতিক সচিব দোলা পাল, প্রকাশিকা ইতি হালদার, টুকুন বড়ুয়া, সঙ্গীতা দাস, সকলে মিলে ট্রেনের মধ্যে, যাত্রীদের হাতে একটি করে গোলাপ উপহার দিয়ে, বিশ্ব কবিতা দিবসের বার্তা সকলের কাছে পৌঁছে দেন।

সম্পাদক বরুণ হালদার আপামর সকলের প্রতি আবেদন রাখেন, আমরা যেন সকলে কবিতার সাথে আরো নিবিড় বন্ধনে আবদ্ধ হ‌ই। দোলা পালের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রায় পৌঁছায়। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *