পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গত ৫ই ফেব্রুয়ারি ২৬ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষক দের জন্য যে ১০০০/- এক হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন তাতে পার্শ্ব শিক্ষক/শিক্ষিকা গণ খুশি নন।

এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতি এর প্রাক্তন সাধারণ সম্পাদক শুভঙ্কর মন্ডল জানান যে,”আমরা চাকরির বয়স ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন কাঠামো চাই।

মা মাটি মানুষ সরকারের কাছে আবেদন যে ,পার্শ্ব শিক্ষক দের দুঃখ, কষ্ট এর কথা মাথাই রেখে আসন্ন বিধান সভা নির্বাচনের আগে আমাদের বেতন কাঠামো দেয়া হোক।আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি সম্পূর্ণ আস্থা রাখি।

আসন্ন পশ্চিম বঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দের জয় যুক্ত করার পার্শ্ব শিক্ষক/শিক্ষিকাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।

“সংগঠনের জেলা সহ সভাপতি নিলয় দাসও পার্শ্ব শিক্ষক দের দ্রুত বেতন কাঠামো কার্য করি করার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে।




















Leave a Reply