নীরেশ ভৌমিক : নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুণীর জন্মজয়ন্তী উপলক্ষে গত ১ লা ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সংস্কার ভারতী দক্ষিণ বঙ্গের , উঃ ২৪ পরগণা জেলার আয়োজনে খাঁটুরা শিল্পাঞ্জলির সহায়তায় সংস্থার EPTA মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ।

ভাব সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্কার ভারতীর সুপ্রীতি সুতার,নির্মলা ভট্টাচার্য, সোমা মজুমদার, সঙ্গতে ছিলেন মিহির লাল চক্রবর্তী।চন্দন তিলক সহযোগে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় ।

দীপ মন্ত্র সহযোগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে ভারত মাতা ও ভরতমুণীর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্কার ভারতীর উঃ ২৪ পরগণা জেলার সভানেত্রী শাশ্বতী নাথ , খাঁটুরা শিল্পাঞ্জলির সম্পাদক মলয় বিশ্বাস ও শিল্পাঞ্জলির অভিভাবিকা দীপালি বিশ্বাস।

ভারতীয় সংষ্কৃতিতে ভরতমুণীর অবদান ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সভানেত্রী শাশ্বতী নাথ, তিনি বর্তমান সময়ে নাট্য শাস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য সকল কে ব্যাখা করেন।

উঃ ২৪ পরগণা জেলার সহ সভাপতি নির্মলা ভট্টাচার্য পরিবেশন করেন নাটকের গান। তাঁর সুললিত কণ্ঠের মাধুর্যে সকলে আপ্লুত হয়ে পড়েন।সৃজনী নৃত্য সংস্থার শিশু শিক্ষার্থীরা পরিবেশন করে ভরতনাট্যম গণেশ বন্দনা।

এরপর খাঁটুরা শিল্পাঞ্জলির পুতুল শিল্পী সোমা মজুমদার ভরতমুণির নাট্য শাস্ত্রে পুতুল নাট্য প্রসঙ্গে বক্তব্য রাখেন। খাঁটুরা শিল্পাঞ্জলির শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী চার প্রকারের পুতুলের সমন্বয়ে পুতুল নাট্য ‘ বাজিকর ‘।

নাবিক নাট্যমের শিল্পীরা সমবেত ভাবে পরিবেশন করেন নাটকের গান। সদস্যদের সমবেত শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন সংস্কার ভারতীর উঃ ২৪ পরগণা জেলার সম্পাদিকা সুপ্রীতি সুতার।

















Leave a Reply