নীরেশ ভৌমিক : গত ১৪ মার্চ সন্ধ্যায় গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটার অঙ্গনে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহা-সমারোহে শুরু হয় খড়দহ থিয়েটার জোন আয়োজিত বাৎসরিক নাট্য উৎসব ন্যাশনাল ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল-২০২৫-২৬।

উদ্বোধনের শুরুতে কবিগুরুর গানে সমবেত কণ্ঠে গলা মেলান সংস্কার ভারতীর উত্তর ২৪ পরগনা জেলা গোষ্ঠীর শিল্পীগণ।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সনামধন্য নাট্যব্যক্তিত্ব আশিষ চট্টোপাধ্যায়,

যোগরাজ চৌধুরী, ভর্গোনাথ ভট্টাচার্য, গোবরডাঙ্গা পৌরসভার নাট্যামোদী কাউন্সিলর বাসুদেব কুণ্ডু ও সংস্কারভারতীর জেলা কমিটির সভানেত্রী শাশ্বতী নাথ প্রমুখ। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করেন।

বিশিষ্ট জনেরা সকলেই নাট্যচর্চা ও প্রসারে থিয়েটার জোন ও তার কর্ণধার তপন দাস এর নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান। এদিন শুরুতেই ‘একজন পরিচালক ও অভিনেতার – সামাজিক ভূমিকা কি?’ শীর্ষক নাট্য আলোচনায় (SEMINAR) অংশ গ্রহণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে আয়োজিত উদ্বোধনী দিনে আয়োজক সংস্থা খড়দহ থিয়েটার জোনের নাটক ‘মৃত্যুর মারপ্যাচ’ ছাড়াও রাজস্থানের রঙ্গসংস্কার থিয়েটার গ্রুপ – প্রযোজিত

এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. দেশরাজ মীনা নির্দেশিত মঞ্চসফল নাটক ‘রিস্তোঁ কে ভঁবর মেঁ’ নাটকটি সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

বিশিষ্ট নাট্যপ্রেমী জীবন অধিকারী ও ধীরাজ হাওলাদার এর আন্তরিক সহযোগিতায় উদ্বোধনী দিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে।

















Leave a Reply