গ্রামীন জেলা মহিলা কংগ্রেসের সভাপতিপদে চাঁদপাড়ার অংশুমিতা

নীরেশ ভৌমিক : উত্তর ২৪পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার গ্রামীণ মহিলা কংগ্রেস সংগঠনের(রুরাল) সভাপতি পদে মনোনীত হলেন ৯৬ বনগাঁ দক্ষিণ বিধান সভা কেন্দ্রের চাঁদপাড়া অঞ্চলের বাসিন্দা অংশুমিতা পাল।

কংগ্রেস পরিবারের কন্যা পেষায় ইঞ্জিনিয়ার অংশুমিতা বিগত পঞ্চায়েত নির্বাচনে গাইঘাটা ব্লকে হাত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অংশুমিতার এই পদে মনোনীত হওয়ার সংবাদে অতিশয় খুশি

চাঁদপাড়া তথা গাইঘাটার কংগ্রেসের কর্মী ও সমর্থকগন। সম্প্রতি দলের গাইঘাটা ব্লক-২ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্লক সভাপতি পার্থপ্রতিম রায় ও দলনেতা প্রদেশ কংগ্রেস সদস্য এডভোকেট অনিমেষ দাস,

প্রবীণ জেলা নেতৃত্ব মনতোষ সাহা প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে তরুণী নেত্রী অংশুমিতা পালকে উত্তরীয় ও ফুলের তোড়ায় শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

অংশুমিতার নেতৃত্বে হাবড়া অশোকনগর বিধানসভা সহ বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা কংগ্রেস সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে বলে উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *