নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষালয় শিশু শিক্ষা নিকেতনের ৫০ বৎসর পদার্পণ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১৬ জানুয়ারি সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তিন দিনব্যাপী আয়োজিত সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,

বিশিষ্ট সাহিত্যিক বিভা বসু, সুরঞ্জন প্রামানিক, চাঁদপাড়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্ষিয়ান রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম সাহা, জেলার বিদ্যালয় পরিদর্শক সুকুমার পসারী প্রমূখ।

ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি অজয় দত্ত, পরদিন আসেন প্রধান শিক্ষক ডঃ অনুপম দে, দেবাশিস ঘোষ সহ বহু বিশিষ্টজন।

তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়ারা সংগীত, আবৃত্তি, নৃত্য, যোগাসন মূকাভিনয় ও নৃত্যনাট্য ‘ভূষণ্ডির মাঠ’ পরিবেশন করে।

স্বনামখ্যাত সংগীত শিল্পী স্বপন বসু ও ঐশী চক্রবর্তীর সংগীতানুষ্ঠান সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

বিদ্যালয় পরিচালন সমিতি সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিময় বিশ্বাস জানান, বর্ষব্যাপী নানান অনুষ্ঠান ও কর্মসূচীর মধ্য দিয়ে শিক্ষালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখা হবে।



















Leave a Reply