নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার শিমুলিয়াপাড়া উদয়ন সংঘ অঙ্গনে গত ৭মার্চ স্থানীয় সৃজনী আর্ট কালচারাল ফোরাম,সংগীত একাডেমি ও উদয়ন সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ৭ম বার্ষিক বসন্ত উৎসব।

এদিন অপরাহ্নে সুসজ্জিত অঙ্গনে মঙ্গলদীপ প্রজ্বলন করে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন স্থানীয় বাসিন্দা ভবেশ দত্ত,উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমি দিলীপ দে, দিলীপ মজুমদার পরে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি

ও চাঁদপাড়ার প্রধান দীপক দাস প্রমুখ বিশিষ্টজন।সৃজনী ও সংগীত একাডেমির কর্নধার সঞ্জয় মজুমদার ও বিশিষ্ট সংগীত শিক্ষিকা তন্দ্রা সাহা আগত সকলকে স্বাগত জানান।

সকলকে পুষ্পস্তবক, উত্তরীয়,স্মারক উপহারে ও নানারঙ এর আবিরে বরণ করে নেন সংস্থার সদস্যরা। সংগীত একাডেমির কচি-কাঁচা শিক্ষার্থীদের সমবেত কন্ঠে ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত উৎসবের সূচনা হয়।

প্রখ্যাত বাচিক শিল্পী ও শিক্ষিকা জ্যোতি সাঁতরার পরিচালনায় আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের সমবেত কন্ঠের আবৃত্তি ও নৃত্য এবং সেই সঙ্গে ফুলসরা পাঁচপোতার ‘শতদল রবিবাসর’এর নৃত্য

শিক্ষিকা সায়নি সেনগুপ্তের পরিচালনায় শিক্ষার্থীদের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান এবং সেইসঙ্গে আয়োজক সংস্থার শিক্ষিকা তন্দ্রা সাহার পরিচালনায় নৃত্য শিল্পীদের নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

নানা অনুষ্ঠান ও সংস্কৃতি প্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবারের বসন্ত উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

















Leave a Reply