দত্তপুকুরে বন্ধনের ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দত্তপুকুরের হাটখোলা অঞ্চলের শুভ সন্ধ্যা হলে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বন্ধন কোন্নগরের ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।

দত্তপুকুর ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দত্তপুকুর ও গুমা ব্রাঞ্চের নির্বাচিত বেনিফিসিয়ারিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন কোন্নগরের প্রোগ্রাম ডিরেক্টর নরেন্দ্র চৌধুরী, ফিনান্সিয়াল লিটারেসি ও বন্ধন হেলথ কর্মসূচীর প্রোগ্রাম হেড উত্তম কুমার ঘোষ,

দত্তপুকুর ব্যাংক অফ বরোদা ব্রাঞ্চের ম্যানেজার স্পন্দন মুখার্জি, বন্ধন ব্যাংকের ম্যানেজার হৃদয় দেবনাথ, কোটরা পঞ্চায়েতের প্রতিনিধি রবিউল ইসলাম সহ বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী বাসুদেব মুখোপাধ্যায়, সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, সাংবাদিক ও সমাজসেবী সুদিন গোলদার,

সমাজসেবী জয়ন্ত আদিত্য রায় এবং আবৃত্তি শিল্পী মধুমিতা রায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রীতঙ্কা ঘোষ, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এরপর নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। উপস্থিত দর্শকরা শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন।এরপর একে একে অতিথিদের বক্তব্য এবং সার্টিফিকেট বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।

মাঝে মাঝে অতিথিদের হাত ধরে বেনিফিসিয়ারিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রোগ্রাম ডেপুটি ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার ঘোষ জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রতি তিন মাস অন্তর নির্বাচিত বেনিফিসিয়ারিদের ব্যাংকিং পরিষেবা, ডিজিটাল লেনদেনের সঠিক ব্যবহার এবং প্রতারণা থেকে সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট, যা তাঁদের আর্থিক সচেতনতার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।দত্তপুকুর ব্রাঞ্চের এই উদ্যোগে দত্তপুকুর ও গুমা অঞ্চলের বহু মানুষ উপকৃত হয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শঙ্কর প্রসাদ রায়।

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন পিন্টু ধারা। এছাড়াও অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দত্তপুকুর রিজিওনাল ম্যানেজার প্রশান্ত মুখার্জি এবং দত্তপুকুর ব্রাঞ্চের ম্যানেজার সুজন মজুমদার।

সামগ্রিকভাবে এই অনুষ্ঠান শুধু সার্টিফিকেট বিতরণেই সীমাবদ্ধ ছিল না, বরং নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীতের মাধ্যমে এক সাংস্কৃতিক আবহে আর্থিক সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *