পৃথিবা কুমার গোকুল চন্দ্র মেমোরিয়াল স্কুলের ৭৫ বর্ষ উদযাপনের সূচনা, বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা

নীরেশ ভৌমিক : পৃথিবা কুমার গোকুল চন্দ্র মেমোরিয়াল স্কুলের ৭৫ বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হল ১লা ফেব্রুয়ারি। এদিন বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এই বিদ্যালয়ের এই পূর্বতন প্রধান শিক্ষক কালীপদ ঘোষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হাবিবুর রহমান। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধানশিক্ষক মুকুন্দলাল ঘোষ। এরপর সাদা পায়রা উড়ান এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী।

জাতীয় পতাকা রঙের ৭৫টি বেলুন উড্ডয়ন করান এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা পরবর্তীতে ভোলানাথ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ।

এদিন এই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৃথিবা, বদর, ইছাপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সমাজকর্মী শান্তিরঞ্জন দে, চৌমাহা স্কুলের বিদ্যালয় প্রধানশিক্ষক শহিদুল্লাহ সাহেব,

বাণীপুর ডায়েট কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ইমান আলী, মধ্যমগ্রাম বিদ্যালয়ের প্রধানশিক্ষক আশুতোষ ঘোষ, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *