নীরেশ ভৌমিক : গাইঘাটা ব্লকে দুবছর চার মাস বিডিওর দায়িত্ব পালনের পর বদলির নির্দেশ পেলেন কর্মদ্যোগী বিডিও নীলাদ্রি সরকার।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিডিওর এই আকষ্মিক বদলির সংবাদে হতবাক ব্লক প্রসাশন সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এর প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত কর্মী সহ গাইঘাটার বাসিন্দাগনের অনেকেই।

১১মার্চ অপরাহ্নে ব্লকের সৃষ্টি হলে পঞ্চায়েত সমিতি ও বিডিওর সহকর্মীগন তাঁর বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচির পৌরহিত্যে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে

অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সহ-সভাপতি অজয় দত্ত,জয়েন্ট বিডিও ময়ূখ ব্যানার্জী,কর্মাধ্যক্ষ নিরুপম রায়,মধুসূদন সিংহ,জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস,শিপ্রা বিশ্বাস প্রমুখ।

ত্রিস্তর পঞ্চায়েতের উপস্থিত সকল পদাধিকারীগন ব্লকের সার্বিক উন্নয়নে বিডিও নীলাদ্রি বাবুর কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।

সেই সঙ্গে ভালো থাকার এবং গাইঘাটাকে চিরদিন মনে রাখার অনুরোধ জানান উপস্থিত সকলে। ব্লকের ও পঞ্চায়েত সমিতির কর্মী আধিকারিক এবং সেই সঙ্গে চাঁদপাড়া, সুটিয়া,

ঝাউডাঙ্গা, রামনগর, শিমূলপুর, ধর্মপুর-২, জলেশ্বর-২ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান ও কর্মীগন নানা উপহারে বিডিওকে শ্রী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পরিশেষে বিডিও নীলাদ্রীবাবু তাঁর বক্তব্য শুরু করলেও আবেগ তাড়িত হয়ে পড়ায় বক্তব্য শেষ করতে পারেন নি।অশ্রুসিক্ত নয়নে তিনি সমবেত সকলকে শুভেচ্ছা জানান।

জানা যায়,এই বদলিতে বিডিও শ্রী সরকারের পদোন্নতির হয়েছে। তিনি উত্তরবঙ্গের কোচবিহার সদরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে যোগ দিচ্ছেন।

আগামীতে এসডিও হয়ে বনগাঁ মহকুমায় পুনরায় তিনি আসবেন বলে সকলে আশা ব্যক্ত করেন। শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিং এর পরিচালনায় এদিনের বিদায় অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে।


















Leave a Reply