বাগদাহ থানার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির রণঘাটে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদাহ থানার উদ্যোগে রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুলিয়া বাজারে একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল।

জানা গেছে, এই শিবিরের সহযোগিতায় ছিল বনগাঁ স্বাস্থ্য বিভাগ। এদিন ৩২৫জন এলাকাবাসীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তাদের মধ্যে ২৮৮ জন ব্যক্তিদের প্রয়োজনীয় চশমা বিনামূল্যে বিতরণ করা হয়, যা তাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

উল্লেখ্য, বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলিতে এই উদ্যোগের লক্ষ্য কেবল স্বাস্থ্যগত মানোন্নয়ন করাই নয় বরং শক্তিশালী সমাজ বন্ধন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *