
নীরেশ ভৌমিক : গত ২৮ সেপ্টেম্বর দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (ইফকো) উদ্বোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ভারতগড়ের ১নং গরানবোস সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় কৃষি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। সভায় ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার সার ও কৃষি বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা সংস্থার যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে ইফকোর সাগরিকা,

বায়ো ফার্টিলাইজার ও প্রাকৃতিক পটাশ ইত্যাদি সার ব্যবহারে ভালো ফসল পাবার কথা জানান। রীতেশ বাবু এদিন সমবেত কৃষকদের সামনে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সার জলের সাথে মিশিয়ে হাল্কা

রোদের সময় স্প্রে করলে সুফল পাওয়া যাবে বলে জানান। এদিনের কৃষি আলোচনা চক্রে উপস্থিত কৃষকদের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ চোখে পড়ে।




















Leave a Reply