বিশ্ব নারী দিবসে হেলেঞ্চা বাজারে বাগদা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য মিছিল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে হেলেঞ্চা বাজার এলাকায় বাগদা ব্লকের তৃনমূল মহিলা কংগ্রেস এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও সুসংগঠিত মিছিল অনুষ্ঠিত হয়। নারী শক্তির ঐক্য, অধিকার ও সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে এই মিছিলে বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক মধুপর্না ঠাকুর। তিনি নারী সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মনির্ভরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে নারী নেতৃত্বের বিকাশ এবং সমাজের মূল স্রোতে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।

এ ছাড়াও বাগদা বিধানসভা এলাকার দলীয় নেতৃত্ব ও বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে যোগ দিয়ে কর্মসূচিকে সফল করে তোলেন। শোভাযাত্রা চলাকালীন নারী অধিকার, সমতা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং নারীদের সংগঠিত শক্তিকে আরও সুদৃঢ় করে। সর্বোপরি, বিশ্ব নারী দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য মিছিল নারী জাগরণ ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *