সেদিন ঠিক মানবিকতার হাত ধরেই শিকাগোর মঞ্চে পৌঁছে যান স্বামী বিবেকানন্দ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ইতিহাসের এক অনালোচিত অধ্যায় ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত বিশ্বের ধর্ম সংসদ(World’s Parliament of Religions)-এ ভারতীয় সনাতন দর্শনের জয়গান শোনান ‘স্বামী বিবেকানন্দ’।

তবে ইতিহাসের পাতায় কম আলোচিত এক মানবিক ঘটনার সূত্র ধরেই সম্ভব হয়েছিল তাঁর সেই ঐতিহাসিক উপস্থিতি। সম্মেলনে যোগ দিতে আমেরিকায় পৌঁছে নানা প্রতিকূলতার মুখে পড়েন স্বামীজি। শিকাগোর সম্মেলন কমিটির ঠিকানা হারিয়ে ফেলেন, ফুরিয়ে যায় অর্থ।

অচেনা শহরে একসময় আশ্রয় নেন রেলওয়ে ইয়ার্ডের খালি বক্সকারে। পরদিন ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় ‘ডিয়ারবর্ন অ্যাভিনিউ’ (Dearborn Avenue)-এর ফুটপাথে বসে পড়েন তিনি। ঠিক সেই সময় এগিয়ে আসেন এক সহৃদয়া আমেরিকান নারী ‘এলেন হেল’ (Ellen Hale)।

গেরুয়া বসনধারী এই সন্ন্যাসীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে যান, স্নান-খাওয়ার ব্যবস্থা করেন এবং পরে সম্মেলনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এই মানবিক সহায়তাই খুলে দেয় বিশ্বমঞ্চের দরজা।

পরবর্তীকালে হেল পরিবার স্বামী বিবেকানন্দের আজীবনের বন্ধু হয়ে ওঠেন। তিনি স্নেহভরে তাঁকে ডাকতেন “মাদার হেল”। ইতিহাসের এই ঘটনা প্রমাণ করে — মানবিকতার কোনো দেশ, ধর্ম বা সীমানা নেই।

[সূত্র – ইন্টারনেট]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *