হাবরা নাট্যমিলন গোষ্ঠীর নাট্যোৎসবে গুণীজন সংবর্ধনা

নীরেশ ভৌমিক : গত ১৩ মার্চ অপরাহ্নে অশোকনগর এর শহীদ সদনে মঙ্গল দীপ প্রোজ্জ্বলন করে শ্রীনগর হাবড়া নাট্যমিলন গোষ্ঠী আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব ও হালিশহর ইউনিট মালঞ্চ নাট্যদলের কর্ণধার দেবাশিস সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে এদিন বিশিষ্ট শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ মনোজ ঘোষ ও স্বনামধন্য নাট্যাভিনেতা বাবলু চৌধুরীকে উদ্যোক্তারা যথাক্রমে দিশারী সম্মান ও প্রয়াত নাট্যকার রতন ঘোষ স্মৃতি সম্মানে ভূষিত করেন।

কবিতা আবৃত্তি, লোকগান ও লোক নৃত্যের মধ্য দিয়ে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে নাট্যমিলন গোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী নাট্যোৎসবের সূচনা হয়।

উদ্বোধনী দিনে প্রথম নাটক পরিবেশন করে হুগলির হরিপাল অন্যভুবন প্রযোজিত সামাজিক নাটক ‘খোলা জানালা’। দ্বিতীয় নাটক হালিশহর ইউনিটি মালঞ্চের মঞ্চসফল নাটক ‘নিশিকুটুম’।

এদিনের শেষ নাটক কলকাতার জাহ্নবী সাংস্কৃতিক চক্রের সকলের ভালোলাগার নাটক মনোজ মিত্র রচিত ‘গন্ধ জালে’। আয়োজক সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট নাট্য পরিচালক দিলীপ ঘোষ জানান,

নাট্যোৎসবে মোট ৯ খানি নাটক মঞ্চস্থ হয়েছে। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় আয়োজক সংস্থা নাট্যমিলন গোষ্ঠীর নবতম প্রযোজনা দিলীপ ঘোষ নির্দেশিত সামাজিক নাটক ‘ইতি তোমার মেয়ে’ ও চাঁদপাড়া আ্যক্টো

পরিবেশিত সুভাষ চক্রবর্তী নির্দেশিত নতুন নাটক ‘আলোকিত যৌবন’ এবং বর্ধমানের বোরহাট অরিত্র পরিবেশিত ঋত্বিক ঘটক এর সাড়া জাগানো নাটক ‘জ্বালা’ মঞ্চস্থ হয়।

নাট্যোৎসবের শেষ দিনের মধ্যাহ্নে স্কুল নাটক এবং সন্ধ্যায় ব্যান্ডেল দিশারীর মঞ্চ সফল নাটক ‘ভাগীরথের দুর্গা’, কলকাতা অন্তমূখ পরিবেশিত সৌমিত্র বসুর নাটক ‘ব্রহ্ম শির’ এবং আগরপাড়া কালপুরুষ প্রযোজিত

ও রাজা গুহ নির্দেশিত সকলের ভালোলাগার নাটক ‘ভালোবাসার মানুষ’ উপস্থিত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। সবকিছু মিলিয়ে হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর এবারের নাট্যোৎসব সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *