বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রয়াত অনিল টিকাদারের স্মরণ সভা

নীরেশ ভৌমিক : বনগাঁর গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের রাম শঙ্কর গ্রামের আদি বাসিন্দা অনিল চন্দ্র টিকাদার (৮৩) সম্প্রতি প্রয়াত হন। বামপন্থী আদর্শে বিশ্বাসী অনিলবাবু গ্রামের প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছিলেন।

শিক্ষকতার পাশাপাশি সমাজ সেবামূলক কাজে সর্বদাই নিজেকে যুক্ত রাখতেন। এলাকার মানুষের সাথে তার ছিল নিবিড় সম্পর্ক।দীর্ঘ ১০ বৎসর যাবৎ স্থানীয় পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে এবং পরবর্তীতে বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থেকে এলাকার প্রভূত উন্নতি করেন।

গত ২৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে অনিলবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার গ্রামের গুণমুগ্ধ মানুষজন এবং দলীয় অনুগামীগণ প্রয়াত অনিল বাবুর স্মরণ সভার আয়োজন করেন।

সভায় আসন্ন বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী আশিস সরকার সহ রাম শংকরপুর এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে প্রয়াত অনিল বাবুর প্রতিকৃতিতে ফুল মালা অর্পণ করে শ্রদ্ধা জানান। সভায় উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনিল বাবুর সুমধুর ব্যবস্থার

এবং এলাকার সার্বিক উন্নয়নে তার কর্মতৎপরতা সমবেত মানুষজনের স্মৃতিচারণায় উঠে আসে। প্রয়াত অনিল বাবুর পুত্র অভিজিৎ জানান, ৯ এপ্রিল চাঁদপাড়ার বাড়িতে পিতার পরলৌকিক ক্রিয়াদি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *