শাশ্বত বিশ্বাসের পরিচালনায় মধ্যমগ্রামে ইচ্ছেডানের মূকাভিনয় কর্মশালা

নীরেশ ভৌমিক : মধ্যমগ্রামের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ইচ্ছে ডানা আর্ট এন্ড কালচারাল ফাউন্ডেশন এলাকার শিশু কিশোরদের নিয়ে বছরভর সুস্থ-সংস্কৃতির চর্চা করে থাকে। সঙ্গীত, নৃত্য আবৃত্তি, যোগাসন, মাইম মূকাভিনয় ইত্যাদি বিষয়ের উপর সম্প্রতি এক সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করে।

জেলা ও জেলার বাইরে থেকেও বিশিষ্ট প্রশিক্ষকগণ আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগ দেন।গত ৫ এপ্রিল অনুষ্ঠিত কর্মশালায় মূকাভিনয় এর উপর প্রশিক্ষণ দিতে আসেন বনগাঁ মহকুমার ঠাকুরনগরের বাসিন্দা বিশিষ্ট মূকাভিনয় শিল্পী ও প্রশিক্ষক শাশ্বত বিশ্বাস। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার বিষয়ের মাস্টার্স

এবং জাতীয় ফেলোশিপ স্বর্ণপাদক প্রাপ্ত মূকাভিনেতা শাশ্বত বাবু কর্মশালায় উপস্থিত শিশু কিশোরদের সাথে একাত্ম হয়ে প্রশিক্ষণ প্রদান করেন। স্বনামধন্য মুকাভিনেতা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর সহযোগী শাশ্বতবাবুর প্রশিক্ষণে অতিশয় খুশি ইচ্ছেডেনার পরিচালকগণ। তারা বলেন, ইচ্ছে ডানার শিশুদের সৌভাগ্য যে তারা এমন একজন গুরুর সান্নিধ্য লাভ করেছে।

এই প্রশিক্ষকগণ নিজেদের উজার করে দিতে ছুটে আসেন সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের সান্নিধ্য পেতে এবং শিশু হৃদয় জয় করে নিতে। একদিন হয়তো এদের ভেতরে থেকেই কেউ হয়ে উঠবেন ভবিষ্যতের কোন নামি শিল্পী বা তারকা। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে ইচ্ছেডানা আয়োজিত সাংস্কৃতিক কর্মশালা সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *