গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতিতে অনুষ্ঠিতকবি ধীরাজ রায়ের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গোবরডাঙার অন্যতম সমাজসেবি প্রতিষ্ঠান সেবা ফার্মাস সমিতির সভাগৃহে গত ১৮ জুলাই অপরাহ্ণে মহাসমারোহে অনুষ্ঠিত হয় বিশিষ্ট কবি ধীরাজ রায়ের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান।

প্রখ্যাত কবি ও সংগীত শিল্পী প্রবীর কুমার হালদারের কণ্ঠে গাওয়া কবিগুরুর সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।বর্ষীয়ান লেখক ও সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন,

প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, কবি গৌরাঙ্গ দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিজ্ঞানসেবক ড. সুনীল বিশ্বাস ও দীপক দাঁ, ছিলেন সেবা ফার্মাস সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা ও সম্পাদক গোবিন্দলাল মজুমদার প্রমুখ।

বিশিষ্ট্যব্যক্তিবর্গকে উত্তরীয় ও লাল গোলাপে বরণ করে নেন কবিকন্যা স্মৃতি ও প্রীতিলতা,ছিলেন কবিপত্নী অলকা রায় ও জামাতা শুভঙ্কর বসু।

এদিন মঞ্চ থেকে কবি ধীরাজ রায় প্রণীত ৪১ টি কবিতাসম্বলিত প্রথম কাব্যগ্রন্থ- ‘চেতনার আলোছায়া’-র আনুষ্ঠানিক প্রকাশ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কবির কাব্য ও সাহিত্য জীবনের উপর আলোকপাত করে সুন্দর বক্তব্য রাখেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও কবি গৌরাঙ্গ দাস। কবিকে নিজের লেখা কবিতার বই তুলে দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান কবি দীপক মণ্ডল ও অনুরাগ সাহিত্য সংস্থার কর্মকর্তাগন।

স্মারক উপহারে কবিকে শ্রদ্ধা জানান বিশিষ্ট কবি ও শিক্ষিকা কল্পনা পাল।শিশু শিল্পী প্রত্যয়ী বসুর বেহালায় রবীন্দ্রসংগীতের সুর উপস্থিত সকলকে মুগ্ধ করে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকগণ স্বরচিত কবিতা পাঠ করেন।নানা অনুষ্ঠান ও বহু বিশিষ্টজনের উপস্থিতি ও অংশগ্রহনে কবি ধীরাজ রায় প্রণীত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *