গোবরডাঙ্গায় মৃদঙ্গমের আয়োজনে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

নীরেশ ভৌমিক : দেশাত্মবোধ ও শ্রদ্ধার আবেগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল গোবরডাঙ্গার সাংস্কৃতিক সংগঠন ‘মৃদঙ্গম’। প্রতিবছরের ধারাবাহিকতায় ১৫ আগস্ট সকাল ৯টায় সংগঠনের নিজস্ব মহলা কক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা সংগ্রামের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিট নীরবতা।

এরপর সংস্থার সদস্যদের কণ্ঠে একে একে পরিবেশিত হয় বিভিন্ন দেশাত্মবোধক গান। অনুষ্ঠানের অন্তিম পর্বে পরিবেশিত হয় ‘বন্দেমাতরম’ ও জাতীয় সঙ্গীত ‘জনগণমন’।স্বাধীনতা দিবসের পাশাপাশি ‘Har Ghar Tiranga’ কর্মসূচিকেও মর্যাদার সঙ্গে পালন করে মৃদঙ্গম। পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে সংগঠনের সদস্যরা ছড়িয়ে দেন দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *