পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে বাগদা ব্লক চর্যাপদের উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর, শনিবার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণময় ও আবেগঘন অনুষ্ঠান। কথা, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। সূচনা পর্বের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সত্য মোদক।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট সংগীতশিল্পী তাপস মণ্ডল, চন্দ্রাশ্রী বালা, রূপা বাগচী ও শিবশঙ্কর সরকার। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার বহু বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও গুণীজনকে সম্মাননা জ্ঞাপন করা হয়।সম্মানিতদের মধ্যে ছিলেন হরিগুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা মৃণাল কান্তি বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক গোবিন্দ লাল বিশ্বাস ও সুভাষ দেব বর্মন, শিক্ষক ও ক্রীড়াবিদ সমরেন্দ্র দেবনাথ, গীতিকার শুকলাল বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণপদ ঘোষ, অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজ মণ্ডল, প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী প্রণব কুমার পাল-সহ এলাকার বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকা ও সংস্কৃতিসেবীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা ব্লক চর্যাপদের সম্পাদক তাপস রায়, সংগঠক সন্তু বালা, সভাপতি ও বাচিক শিল্পী শিবশঙ্কর সরকার, অধ্যাপক-যন্ত্রশিল্পী সুকান্ত কীর্তনীয়া, অধ্যাপক-সংগীতশিল্পী ভূপতি টিকাদার, শিক্ষক-বাচিক শিল্পী তন্ময় বালা, সংশপ্তকের সম্পাদক শুভঙ্কর মোদক, শিক্ষক-যন্ত্রশিল্পী প্রণয় দেবনাথ, অপূর্ব বিশ্বাস, কুশল দাস, চিত্রশিল্পী সমীর সেন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সংস্কৃতিপ্রেমী মানুষজন।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সত্য মোদক। এদিনের আয়োজন নিছক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করা শিক্ষকসমাজের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের এক আন্তরিক সাংস্কৃতিক প্রয়াস হয়ে উঠেছিল।






















Leave a Reply