পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : শারদোৎসবের আনন্দঘন পরিবেশে হেলেঞ্চার বাগদা ব্লক মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘ফাতনা’ সাহিত্য পত্রিকার পুস্তক বিপণন কেন্দ্রের।

বিগত কয়েক বছর ধরে এই বিপণন কেন্দ্রটি এলাকার সাহিত্য-সংস্কৃতির এক পরিচিত মিলনক্ষেত্র হয়ে উঠেছে। এখানকার পত্রপত্রিকা এবং এলাকার গুণী লেখক ও সাহিত্যসাধকদের লেখায় সমৃদ্ধ বিভিন্ন সাহিত্যপত্রিকা ও প্রকাশনা নিয়ে এই উদ্যোগ।

স্থানীয় সাহিত্যচর্চাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘ফাতনা’ সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী সত্য চন্দ্র মোদকের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে প্রতিবছর এই পুস্তক বিপণন কেন্দ্রের আয়োজন করা হয়।

তাঁর নিরলস প্রচেষ্টা স্থানীয় সাহিত্য ও সংস্কৃতির পরিসরকে সমৃদ্ধ করার পাশাপাশি লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলছে।

এবারের পুস্তক বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার বারুই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী প্রণব কুমার পাল-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি, সংস্কৃতিপ্রেমী ও শুভানুধ্যায়ী।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, প্রণয় দেবনাথ (ঝন্টু), শিবশঙ্কর সরকার, তাপস রায়, বিপ্লব রায় (ননী), অনুপ ঘোষ, শংকর সরকার, কল্যাণ মণ্ডল, প্রশান্ত বিশ্বাস, প্রশান্ত হালদার,

আশুতোষ বিশ্বাস, বিকাশ মণ্ডল, উত্তম পাল, পুলক রায়চৌধুরী, নির্মল মণ্ডল, চিন্টু দাস, মনীশ বিশ্বাস, হরিদাস বিশ্বাস, তাপস এবং শ্রীমতী ময়না অধিকারী।

সাহিত্য, সংস্কৃতি ও বইপড়ার অভ্যাসকে কেন্দ্র করে এই উদ্যোগ এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।

‘ফাতনা’-র এই প্রয়াস আগামী দিনেও স্থানীয় সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করবে এবং পাঠক ও লেখকের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা সকলের।

তারপরেও সবার জন্য ফাতনা পরিবারের পক্ষ থেকে বিনম্র অনুরোধ, জ্ঞানার্জনের বৃহত্তর স্বার্থে “আপনারা বই পড়ুন ও পরিবারের সকলকে বই পড়ান”।




















Leave a Reply