নীরেশ ভৌমিক : ১৪ ই নভেম্বর ২০২৬ কবিতীর্থ সাহিত্য পত্রিকার তরফে প্রতিবছরের ন্যায় এ বছরেও শিশু দিবস উদযাপন করেছে, দত্তপুকুর পূর্বাচলের একটি অঙ্গনওয়াড়ি স্কুলে।

অনুষ্ঠান শুরু হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ছবিতে মাল্য দানের মধ্য দিয়ে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রকাশিকা- ইতি হালদার, বক্তব্য পরিবেশন করেন সর্বানী বসু ও সোমা সেন।

সংগীত পরিবেশন করেন বিশ্বজিত চন্দ। পার্থ মন্ডল বক্তব্যের পরে শিশুদের নিয়ে কবিতায় মেতে ওঠেন। সহ সম্পাদিকা অনিন্দিতা দত্ত রায় বক্তব্য ও সঙ্গীত পরিবেশন করেন।

কবিতীর্থ সাহিত্য পত্রিকার তরফে প্রত্যেক শিশুদের উপহার হিসেবে দেওয়া হয়, লাল গোলাপ, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, সার্পনার, চকলেট ও কেক।

শিশুদের খুশিতে আপ্লুত হয়ে কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুন হালদার শিশুদের আদর্শ মানুষ হিসাবে তৈরি হওয়ার বার্তা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




















Leave a Reply